
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তান। ২৮ বছর পর জিম্বাবুয়ে নিজেদের মাঠে খেলবে বক্সিং-ডে টেস্ট। বুলাওয়েতে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট অর্থাৎ বক্সিং-ডে টেস্ট।
আফগানিস্তান-জিম্বাবুয়ে নিজেদের মধ্যে প্রথমবারের মতো আইকনিক বক্সিং-ডে টেস্ট খেলার নতুন ইতিহাসই গড়তে যাচ্ছে। জিম্বাবুয়ে একটি বক্সিং-ডে টেস্ট খেললেও আফগানিস্তান খেলবে প্রথমবার। জিম্বাবুয়েতে একমাত্র বক্সিং ডে টেস্ট হয়েছিল ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। হারারেতে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচটি হয়েছিল ড্র।
তা-ই নয়,২-৬ জানুয়ারি আফগানিস্তান ও জিম্বাবুয়ে খেলবে নিউ ইয়ার টেস্ট। এই ম্যাচটিও হবে বুলাওয়েতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে হারারেতে। ৯, ১১ ও ১২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
বক্সিং-ডে টেস্ট ও নিউ ইয়ার টেস্ট প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেনগওয়া মুকুহলানি বলেছেন, ‘বক্সিংন–ডে এবং নববর্ষের টেস্ট ম্যাচগুলো হলো আইকনিক ক্রিকেট ম্যাচ, যা এই উৎসবের মৌসুমে ক্যালেন্ডারে যোগ করতে পেরে আমরা আনন্দিত। আমরা খেলাধুলার দীর্ঘ ইতিহাসের অন্যতম সেরা ঐতিহ্য রীতি উদ্যাপন করার অপেক্ষায় আছি।’
আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগে দুটি টেস্ট ম্যাচ খেলেছে। ২০২১ সালের আবুধাবিতে সেই সিরিজে, দুটি দলই একটি করে ম্যাচ জিতেছিল। সেই সঙ্গে ২৮টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি-খেলেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘জিম্বাবুয়েতে তিন সংস্করণের সফর আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ঘটনা। জিম্বাবুয়ের সঙ্গে আমাদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সেখানে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি আফগান আটলান আত্মবিশ্বাসের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে।’

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
১০ ঘণ্টা আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১০ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
১১ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
১১ ঘণ্টা আগে