পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত হয়েছে। বিশিষ্ট রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির পর্ষদের সভায় সভাপতিত্ব করেন।
তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব বিবরণী তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ, নিট মুনাফা ২৬২ কোটি টাকায় পৌঁছেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৯৯ কোটি টাকা বেশি।
পর্ষদ সভায় জানানো হয় যে, ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা থেকে বেড়ে ১.৭৫ টাকা হয়েছে, যেখানে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮.০৮ টাকা থেকে বেড়ে ২৯.৪৬ টাকা হয়েছে৷
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউসিবির মোট সম্পদের মূল্য ছিল ৭৪,৭৭৫ কোটি টাকা। ইউসিবির আমানত ৬ শতাংশ বেড়ে ৫৪,৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে এবং ঋণের পরিমাণ ১২ শতাংশ বেড়ে পেয়ে ৫৬,৭৬১ কোটি টাকা হয়েছে।
ইউসিবির ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান, এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
পরিচালনা পর্ষদ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আসন্ন ত্রৈমাসিকে এই প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানিয়ে উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
৬ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৮ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৯ ঘণ্টা আগে