
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলের প্রথম দুই ওয়ানডেই পরিত্যক্ত হয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ৯৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
টস জিতে ব্যাটিং নেয় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের পেসার সাদ ইসলাম রাজিন ও বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফির আঁটসাঁট বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের ২০ বল বাকি থাকতে ১৬৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের যুবারা। বাংলাদেশের সেরা বোলার রাজিন ৩২ রানে নেন ৪ উইকেট। ২৭ রানে ৩ উইকেট নেন রাফি। আল ফাহাদ ও সামিউন বাশির রাতুল একটি করে উইকেট তুলে নেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন মোহাম্মদ রেয়ান খান।
১৬৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ দলীয় ২২ রানে ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারায়। ১৪ বলে খেলে করেন ২ রান করেন এ ওপেনার। পরে ওপেনার রিফাত বেগের সঙ্গে অধিনায়ক মোঃ আজিজুল হাকিম তামিম ১১৬ রানে জুটি গড়লে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় স্বাগতিকেরা। রিফাত, তামিম দুজনেই ৭১ রান করনে। ২৮.৪ ওভারে আলিয়াসগার শামসের শিকারে পরিণত হয়েছেন রিফাত। ৭৯ বলের ইনিংসে রিফাত ৮ চার ও ১ ছক্কা মারেন।
১৩৮ রানের দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশের এরপর আর কোনো ছন্দপতন হয়নি। ৯৫ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। আমিরাতের আরিয়ান সাক্সেনা, আলিয়াসগার শামস একটি করে উইকেট নিয়েছেন। ৮ উইকেটে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪ উইকেট নিয়ে ফরিদপুরের রাজিন হয়েছেন ম্যাচ সেরা।

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
১০ ঘণ্টা আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১০ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
১১ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
১১ ঘণ্টা আগে