
নতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট দুবাইপ্রবাসী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা জানিয়েছেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাঁদের পরিচয় সাত বছরের। বিয়ের পর হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন বলে জানালেন সুজানা।
২০১৫ সালে হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর মিডিয়া ছেড়ে ধর্মের প্রতি মনোযোগ দেন তিনি। ৭ বছর আগে দেশ ছেড়ে চলে যান দু্বাইয়ে। কয়েক বছর হলো দুবাইয়ের নাগরিকত্ব পেয়েছেন সুজানা। সেখানে এখন তাঁর স্থায়ী বসবাস। এবার সেখানেই শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।
গত ২২ আগষ্ট দুবাই কোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সুজানা-সৈয়দ। সুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।’
আনুষ্ঠানিকতা না করে কোর্টে বিয়ে করা প্রসঙ্গে সুজানা বলেন, ‘ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সব হয়েছে।’

বিয়ের পর হানিমুনেও যাননি সুজানা-সৈয়দ। হানিমুনের পরিবর্তে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন সুজানা। তিনি বলেন, ‘আমার ইচ্ছাতেই হানিমুনের পরিবর্তে ওমরাহ পালন করেছি। বিয়ের দুদিন পরেই আমরা ওমরাহ পালন করি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, জীবনের বাকিটা পথ সেভাবেই পার করতে চাই।’
প্রসঙ্গত, এটি সুজানার তৃতীয় বিয়ে। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
১ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৯ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৪ ঘণ্টা আগে