সিংহাম অ্যাগেইনের শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অজয়। তিনি বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’
কথা ছিল, ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে দেখা দেবেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাবে ১ নভেম্বর। তার আগেই একসঙ্গে পর্দায় হাজির এ দুই সুপারস্টার। তবে সিনেমায় নয়, টিভির পর্দায়। সালমানের উপস্থাপনায় বিগ বসের ১৮তম সিজন চলছে। রিয়েলিটি শোটির এক বিশেষ পর্বে সিংহাম অ্যাগেইনের প্রচারের জন্য হাজির হয়েছেন অজয় দেবগন ও পরিচালক রোহিত শেঠি।
বিগ বসে এসে সিংহাম অ্যাগেইনের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অজয় দেবগন। জানিয়েছেন, এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অভিনেতা। শোতে অজয় এসেছিলেন কালো চশমা পরে। তা দেখে সালমান তাঁকে প্রশ্ন করেন, ‘চোখে যে আঘাত লেগেছিল, সেটা কি এ সিনেমার সেটে?’ রোহিত নিশ্চিত করেন, সিংহাম অ্যাগেইনের শুটিংয়েই এ দুর্ঘটনা ঘটেছিল।
এরপরই অজয়ের সঙ্গে কী ঘটেছিল, তা নিজেই বলতে শুরু করেন সালমান, ‘অজয় আমাকে একটি শট দেখিয়েছিল। এক লোক লাঠি নিয়ে তাকে মারতে আসে। কিন্তু টাইমিং ঠিক হয়নি। সরাসরি ওর চোখে আঘাতটা লাগে।’
অজয় বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’ সান্ত্বনা দিয়ে সালমান বলেন, ‘অ্যাকশন করতে গেলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।’ এরপর সালমান-অজয় দুজনে আলোচনা করতে শুরু করেন, আগে সিজিআই বা গ্রাফিক্স ছাড়াই কীভাবে অ্যাকশন দৃশ্যের শুটিং করতেন তাঁরা।
সিংহাম অ্যাগেইনে কপ ইউনিভার্সের সব চরিত্রকে হাজির করেছেন রোহিত শেঠি। সিংহাম চরিত্রের অজয় তো আছেনই, সঙ্গে রয়েছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। তাঁদের সঙ্গে আরও দেখা যাবে অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোনসহ অনেককে।
এতে দাবাংয়ের চুলবুল পাণ্ডে চরিত্রের সালমান খানেরও বিশেষ উপস্থিতি থাকার কথা ছিল। যদিও বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল সালমানকে। নিরাপত্তার শঙ্কায় সময়মতো শুটিং করতে পারেননি। তাই তাঁকে বাদ দিয়েই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্তে এর শুটিং করেছেন সালমান। তবুও বিষয়টি নিয়ে সংশয় ছিল, সেটা দূর হলো বিগ বসে।
সালমান যে এ সিনেমায় থাকছেন, সেটা বিগ বসের সেটে নিজেই নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি। শোয়ের শুরুতে সালমান স্বাগত জানান অজয় ও রোহিতকে, বলেন, ‘বিগ বসে আপনাদের স্বাগতম’। ধন্যবাদ জানিয়ে পাল্টা রোহিত বলেন, ‘আপনাকেও স্বাগত আমাদের কপ ইউনিভার্সে।’ পরিচালকের মুখে এমন স্বীকারোক্তির পর সিংহাম অ্যাগেইনে সালমানের উপস্থিতি নিয়ে আর কোনো সন্দেহ রইল না।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৪ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৮ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৮ ঘণ্টা আগে