
ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কোম্পানিটি ইন্দোনেশিয়ার স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটিতে আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হলেও অন্য দেশের ব্যবহারকারীরা ভ্রমণের সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবে।
ইন্দোনেশিয়ার অনলাইন সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ফোনগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, তবে সেগুলো ইন্দোনেশিয়ায় আনা যেতে পারে।
গত ২৬ অক্টোবর এক বিবৃতিতে দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ বলেন, ‘যাত্রীরা যেসব আইফোন ১৬ দেশে নিয়ে আসেন এবং করের আওতায় পড়ে, সেগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণনা করা হয়। এগুলো বিক্রি করা যাবে না এবং শুধুমাত্র যাত্রীরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন।
জার্কাতা গ্লোব বলছে, প্রত্যেক যাত্রী ইন্দোনেশিয়ায় সর্বাধিক দুটি আইফোন ১৬ আনতে পারেন।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যক্তিগত ব্যাগেজে প্রায় ৯ হাজারটি আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে। এগুলোর কর পরিশোধ করা হয়েছে। তবে ডিভাইসগুলো ইন্দোনেশিয়ায় বিক্রি করা হলে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।
আইফোন ১৬ যেগুলো ইন্দোনেশিয়ায় ডাকসেবার মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রবেশ করে, সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় কারণ সেগুলোর ক্ষেত্রে স্থানীয় বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন হয় না।
গত ২২ অক্টোবর শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাস্মিতা বলেন, অ্যাপল এখনো ইন্দোনেশিয়ায় ফোন বিক্রির লাইসেন্স পেতে প্রয়োজনীয় ১ দশমিক ৭১ ট্রিলিয়ন রুপিয়া (ইন্দোনেশিয়ার মুদ্রা) বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি।
তিনি আরও বলেন, অ্যাপল এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন রুপিয়া বিনিয়োগ করেছে। গত ১১ অক্টোবর অ্যাপল বলেছে, ‘ইন্দোনেশিয়ার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব আইফোন ১৬ সিরিজসহ সর্বশেষ পণ্যগুলো দেশটির গ্রাহকদের কাছে নিয়ে আসব।’
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

চার্জিং ক্যাবল সম্ভবত সবচেয়ে অবহেলিত একটি প্রযুক্তি পণ্য। যতক্ষণ না ছিঁড়ে যায় বা ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, ততক্ষণ এর গুরুত্ব কেউ বোঝে না। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার দামি ক্যাবলটির অকাল মৃত্যু ঘটাচ্ছে? ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ
২১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
২ দিন আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৫ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৬ দিন আগে