টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই বাজে শটে আউট হয়েছিলেন জাকের আলী অনিক। করেছিলেন মাত্র ২ রান। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় ইনিংসে সেই জাকেরকে দেখা গেল ভিন্ন রূপে। ধ্বংসতূপে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে। তবে জুটির রেকর্ড নতুন করে গড়তে না গড়তেই ড্রেসিংরুমের পথ ধরলেন জাকের।
জাকের ও মিরাজের অবশ্য পরিসংখ্যান, রেকর্ড নিয়ে অত ভাববার সময় ছিল না। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। বিপদসংকুল পরিস্থিতিতে সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।
২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায়। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।
রাবাদা, কেশব মহারাজদের বলগুলো যখন ‘মৃত্যুবাণের’ মতো কাজ করছিল, তখন মোটেও বিচলিত হননি জাকের ও মিরাজ। বাংলাদেশের এই ব্যাটার ঠাণ্ডা মাথায় প্রোটিয়া বোলারদের সামলেছেন। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুই দিন আলোক স্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ করতে হয়েছিল। তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করেছে বাংলাদেশ। মিরাজ ৭৭ রানে ব্যাটিং করছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
রান উইকেট ভেন্যু সাল
জাকের আলী অনিক-মেহেদী হাসান মিরাজ ১৩৮ সপ্তম মিরপুর ২০২৪
হাবিবুল বাশার সুমন-জাভেদ ওমর বেলিম ১৩১ দ্বিতীয় চট্টগ্রাম ২০০৩
মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম ৯৪ চতুর্থ মিরপুর ২০১৫
মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ৮৯ তৃতীয় চট্টগ্রাম ২০১৫
হাবিবুল বাশার সুমন-হান্নান সরকার ৮৪ দ্বিতীয় পচেফস্ট্রুম ২০০২

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরও কিছুটা তোপের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে। শেষ ম্যাচে রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে বাঁ হাতি স্পিনার তানভীর ইসলামকে দেখা গেছে। বিষয়টি সহজভাবে নিতে পারেননি ভক্তরা। অবশেষে বিষয়টি খোলাসা করলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমে
৭ মিনিট আগে
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ঘুম হারাম করে ছেড়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমানরা। ২-১ ব্যবধানে সিরিজ জেতার পথে দুজনে মিলে তুলে নিয়েছেন ১৩ উইকেট। ৮ উইকেট নিয়ে রানা তো সিরিজ সেরাই নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিদেশি ক্রিকেটারদের আর্থিক মূল্য বাড়ছে। এ জন্য জাতীয় দলের সূচি ফেলে এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিয়ে থাকেন অনেক বিদেশি ক্রিকেটার। তাই বিদেশি ক্রিকেটারদের কাছে আইপিএল এখন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার
২ ঘণ্টা আগে
আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁদের দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভিন্ন ভিন্ন ঘটনায় এই শাস্তি পেয়েছে
৩ ঘণ্টা আগে