
বাংলাদেশের ছয় নাগরিকের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে ইউরোপের দেশ মাল্টা। এমন রায়ই দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)। আদালত বলেছেন, এই ছয় বাংলাদেশি অপ্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাদের প্রাপ্তবয়স্কদের সঙ্গে আটকে রেখে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে মাল্টা।
মাল্টার সংবাদমাধ্যম লভিন মাল্টার প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ইসিএইচআর জেবি এবং অন্যান্য বনাম মাল্টা’ শীর্ষক একটি মামলার অংশ হিসেবে এ রায় দিয়েছে। আবেদনকারীরা অভিযোগ করেন, ১৬-১৭ বছর বয়সী এই ছয়জন বাংলাদেশি ২০২২ সালে মাল্টায় পৌঁছান। সে সময় তাঁদের আরও ৪০ জন অভিবাসীর সঙ্গে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল।
এরপর প্রথমে তাঁদের হাল ফার প্রাথমিক অভ্যর্থনাকেন্দ্র রাখা হয় দুই মাসের জন্য। অপ্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাদের প্রাপ্তবয়স্কদের সঙ্গেই থাকতে বাধ্য করা হয়েছিল। পরে ওই ছয়জনকে সাফি ডিটেনশন সেন্টারে পাঠানো হয় চার মাসের জন্য। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়।
এ ঘটনা মামলা দায়ের করা হলে ইউরোপীয় মানবাধিকার আদালত মাল্টা সরকারকে মামলার এক আবেদনকারীকে ৯ হাজার ইউরো এবং বাকি পাঁচজনকে ১৫ হাজার ইউরো করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলা খরচ বহনের জন্য সবাইকে যৌথভাবে আরও ৬ হাজার ইউরো করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, সব মিলিয়ে ৯০ হাজার ইউরো বা ১ কোটি ১৬ লাখ টাকার বেশি জরিমানা গুনতে হতে পারে মাল্টা সরকারকে। আদিতাস নামে একটি মানবাধিকার সংস্থা ওই ৬ জনকে নিয়ে মামলা দায়ের করেছিল।
আদালত জানিয়েছে, মাল্টা সরকার ইউরোপীয় মানবাধিকার নীতিমালার অনুচ্ছেদ-৩ (অমানবিক বা অবমাননাকর আচরণের নিষেধাজ্ঞা), অনুচ্ছেদ-১৩ (ফলপ্রসূ প্রতিকার পাওয়ার অধিকার), অনুচ্ছেদ-৫ ও ১ (স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার), অনুচ্ছেদ-৫ ও ৪ (আটকের বৈধতা দ্রুত আদালতের মাধ্যমে নির্ধারণের অধিকার) লঙ্ঘন করেছে।
এই ছয়জনের মধ্যে পাঁচজনকে ২০২৩ সালের মে মাসে মুক্তি দেওয়া হয় এবং কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়। বাকি একজন সে বছরের আগস্টের মধ্যে প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত হন এবং তাঁকে মাল্টা থেকে বের করে দেওয়া হয়। সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করলেও তা প্রত্যাখ্যান করা হয়।
আদালত উল্লেখ করেন যে, আবেদনকারী জেবি ছাড়া বাকি আবেদনকারীদের নাবালক হিসেবে ধরে নেওয়া হলেও তাঁদের প্রায় দুই মাস হাল ফার অভ্যর্থনাকেন্দ্রে প্রাপ্তবয়স্কদের সঙ্গে রাখা হয়। আদালত সরকারের কাছে অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর তাঁদের আটকের ব্যবস্থা পরিবর্তন করা হয়।
আদালত উল্লেখ করেছে, আবেদনকারীরা তাঁদের অভিযোগের পক্ষে বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারেননি। তবে তাঁরা যেসব অভিযোগ করেছিলেন, তার মধ্যে কিছু যেমন—বাথরুমের দরজা ছিল না, শাওয়ার এবং বেসিন বন্ধ ছিল, তাদের কোনো সৃষ্টিশীল কার্যকলাপে অংশ নেওয়ার সুযোগ ছিল না, টেলিভিশন ছিল না, ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি এবং তাদের ব্যায়াম করার কোনো সুযোগ দেওয়া হয়নি। অভিবাসীরা ২৪ ঘণ্টাই তাদের ইউনিটগুলোতে বন্দী ছিলেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে বিভিন্ন দেশের পোশাক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি নিয়ে সংকটে পড়েছে বিশ্ব। দেশে দেশে এয়ারলাইনস ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যুদ্ধে যেসব দেশ কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্
৪ ঘণ্টা আগে
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে অবস্থিত কুনার ইউনিভার্সিটিতে পাকিস্তানি বিমান ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় অন্তত সাতজন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন বলে একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন অধ্যাপক রয়েছেন।
৭ ঘণ্টা আগে
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত মস্কো। আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার রবার্ট ব্রোভদি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে গভীর হামলা আরও জোরদার করা হবে। তিনি বলেছেন, ‘আমরা শত্রুর জন্য লাল কাপড়ের মতো। কারণ আমরা যুদ্ধকে তাদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছি, যাতে তারাও এর যন্ত্রণা অনুভব করে।’
১০ ঘণ্টা আগে