২০১৮ সালে আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা। ওই গানের মডেল হিসেবেও ছিলেন আসিফ। ছয় বছর পর আবারও আসিফের গানের মডেল হলেন শিরিন শিলা। এবার নায়িকার বিপরীতে রয়েছেন মডেল অমিত হাসান।
‘আমার হবি তুই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন বাহাউদ্দীন রিমন। সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা। সম্প্রতি শেষ হয়েছে গানের শুটিং।
কিছুদিন আগেই বিয়ের পিড়িতে বসেছেন শিরিন শিলা। বিয়ের পর এই মিউজিক ভিডিওটি দিয়ে আবার শুটিংয়ে ফিরেছেন তিনি। শিরিন শিলা বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। আশা করি, এ গানও দর্শক পছন্দ করবে।’
মডেল অমিত বলেন, ‘কন্ঠশিল্পী আসিফ ভাইয়ের অনেক বড় ভক্ত আমি। তাঁর গানের মডেল হতে পেরে অনেক ভালো লাগা কাজ করছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার।’ শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানান নির্মাতা।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৬ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৮ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১০ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১০ ঘণ্টা আগে