সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধের একটি দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দুই বছর স্থগিত ঘোষণা করেছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় ‘সরকারি কর্মচারী সংবাদ’ নামের একটি পেজ থেকে উপবৃত্তি স্থগিতের দাবিটি পোস্ট করা হয়। পোস্টটি আজ রোববার দুপুর ২টা পর্যন্ত শেয়ার হয়েছে ১ হাজার ৭০০, রিয়েকশন পড়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে খুঁজেও প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দুই বছরের জন্য স্থগিত ঘোষণা সম্পর্কে কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি।
পরে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগমের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি দাবিটি সম্পর্কে বলেন, ‘আমরা বন্ধ করিনি। এটি গুজব। বরং আমরা উপবৃত্তির টাকা বাড়াচ্ছি এবং একই সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়াচ্ছি।’

ইন্টারনেটের জগতে রহস্যময় এক নাম প্রায়ই ফিরে আসে বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ‘ভবিষ্যৎদ্রষ্টা’—বাবা ভাঙ্গা। বুলগেরিয়ান ভাষায় ‘বাবা’ শব্দটির অর্থ ‘বয়স্ক নারী’ বা ‘দাদি’। এটি স্নেহ ও সম্মানের সঙ্গে বয়স্ক নারীর সম্বোধনে ব্যবহৃত হয়। কেউ বলেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, কেউ আবার মনে করেন
৩ ঘণ্টা আগে
‘পাইলট খোঁজার নামে মার্কিন বাহিনী ইরানে প্রবেশ’-এর দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ইরানের ভেতরে প্রবেশ করে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এমন দাবি দ্রুতই ব্যব
১ দিন আগে
‘ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর উপর হামলা’ ক্যাপশনে Nizam Uddin নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ৬ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে একটি পোস্ট করা হয়।
১ দিন আগে
অবশেষে একটা সুখবর পেলো আওয়ামী লীগ, ৬০ দিনের মধ্যে ফিরতে চলেছে আওয়ামী লীগ, ভারত ছেড়ে লন্ডন সফরে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে