আলোচনার কেন্দ্রে জেসিয়া ইসলামের সুইমস্যুট। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের এই মডেল। থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটি। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মডেলরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার অন্যতম মুখ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া।
প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমের আপডেট জানানো হচ্ছে। সোমবার সুইমস্যুট পরা ৭০ জন মডেলের ছবি পোস্ট করে দর্শকদের কাছে ভোট চাওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। দর্শকদের ভোট ও বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে ২০ জনকে চূড়ান্ত পর্বে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচন করা হবে ‘বেস্ট ইন সুইমস্যুট’ খেতাবধারী মডেলকে।
সুইমস্যুট পরা মডেলদের মধ্যে ছিলেন জেসিয়া ইসলামও। একদিকে যেমন অনেকে তাঁর এই লুকের প্রশংসায় সরব হয়েছে। অন্যদিকে, ধেয়ে এসেছে তীব্র সমালোচনা ও কটাক্ষ।
বিষয়টি এড়িয়ে যাননি জেসিয়া। যাঁরা প্রশংসা করেছেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের প্রতি। আর যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের মন্তব্যের বিপরীতে নিজের অবস্থানও পরিস্কার করেছেন।
ফেসবুকে জেসিয়া লিখেছেন, ‘আমার সাম্প্রতিক ছবিতে আপনারা যে মন্তব্য ও প্রতিক্রিয়া দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। পাকিস্তান, মিসর, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের নারীরা অংশ নিয়েছেন এখানে।’
সুইমস্যুট প্রসঙ্গে জেসিয়া বলেন, ‘সুইমস্যুট রাউন্ড আন্তর্জাতিক প্রতিযোগিতার একটি অংশ, যেখানে সব প্রতিযোগিই অংশ নেন। এটি কারও মূল্যবোধে আঘাত দেওয়ার জন্য নয়, বরং প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ফিটনেসের প্রতি নিষ্ঠা ও ব্যক্তিত্ব তুলে ধরার উদ্দেশে অনুষ্ঠিত হয়। এটি বহুদিনের একটি ঐতিহ্য, যা প্রতিযোগিতার স্ট্যান্ডার্ড, ঐক্য ও বৈচিত্রকে ধারণ করে; বিভিন্ন দেশের সাংস্কৃতিক অভিব্যক্তির প্রতি সম্মান জানায়।’
সমালোচনাকারীদের মতামতের প্রতি সম্মান জানিয়ে জেসিয়া বলেন, ‘আমি সব ধরনের মতামতকে সম্মান করি এবং আপনাদের গঠনমূলক প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাদের মূল্যবোধকে তুলে ধরা আমার লক্ষ্য, একই সঙ্গে এই অসাধারণ সুযোগকে কাজে লাগিয়ে সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে চাই। এই যাত্রায় আমার পাশে থাকার জন্য এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’
জানা গেছে, আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ওই দিন জানা যাবে, কার মাথায় উঠবে সেরার মুকুট!

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে