
রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে হাতিরঝিল থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় নিজ বাসায় একদল সন্ত্রাসীর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকেই এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহানগর প্রজেক্টের ওই বাড়িটির ল্যান্ড ডোনার হচ্ছেন নিহত তামিমের বাবাসহ মোট তিনজন। তাঁদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে আজকে বাসার ভেতরে প্রবেশ করে বহিরাগতসহ ডেভেলপারদের লোকজন। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে তামিমের বুকে কিল ঘুষি ও মারধরের পরে গলা টিপে ধরে বলে জানা গেছে। একপর্যায়ে লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘটনার পরপরই সেখান থেকে এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত তামিমের মামা মাসুদ করিম বলেন, চুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তামিম। পরবর্তীতে যোগ দেন দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে। মহানগর প্রজেক্টের বাড়িটির ৭ তলায় দুটি ফ্ল্যাট নিয়ে থাকেন তিনি ও তাঁর পরিবার। প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেড ডেভেলপার কোম্পানির তাঁদের মোট পাঁচটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কিছুতেই এটি বুঝিয়ে দিচ্ছিল না। এ নিয়ে বছর খানিক আগে একটি মামলাও করা হয়।
মাসুদ করিম বলেন, বুধবার ডেভেলপার কোম্পানির সঙ্গে একটি সমঝোতা হয় অষ্টম তলায় দুটি ফ্ল্যাট তাঁদের দেওয়ার কথা জানানো হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে অষ্টম তলার ফ্ল্যাটে লেবার দিয়ে কিছু কাজ করাচ্ছিলেন তামিম। তখন হঠাৎ ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপক আব্দুল লতিফ মির্জা, ফ্ল্যাট মালিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন, ডেভেলপার কোম্পানির কর্ণধার বিএনপি নেতা রবিউল আলম এবং তাঁর সন্ত্রাসী বাহিনী ফ্ল্যাটে অতর্কিত হামলা চালায়। তামিমকে মারধর করতে থাকে তাঁরা। চিৎকার শুনে তামিমের বড় ভাই সামভির জাহান ইসলাম ছুটে এলে তাঁকেও মারধর করে একপর্যায়ে চলে যায় তাঁরা। তখন ৯৯৯ এ কল করে সহায়তা চান ভুক্তভোগীরা। এর মধ্যে ভীষণ অসুস্থবোধ করতে থাকেন তামিম। মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

গণ-অভ্যুত্থানের পর স্থানীয়দের আন্দোলনের মুখে যশোরের মনিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আব্দুল লতিফ। এরপর দুই বছরের বেশি কেটে গেলেও তিনি কলেজে ফিরতে পারেননি। গতকাল রোববার হঠাৎ কলেজে এসে নিজ চেয়ারে বসেন আব্দুল লতিফ।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
৮ মিনিট আগে
সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে...
১১ মিনিট আগে