ভারতীয় বক্স অফিসে দাপট দেখানোর পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। জানা গেছে, সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছেন তাঁরা।
চলচ্চিত্র সেন্সর সার্টিফিকশন থেকে ছাড়পত্র পেলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান। স্ত্রী ২ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
সর্বশেষ গত ৩১ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘মি অ্যান্ড মিসেস মাহি’। এটি আমদানি করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়েছিল।
গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল হরর-কমেডি ঘরানার স্ত্রী ২। ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা এটি। বিশ্বব্যাপী স্ত্রী ২ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি। ভারতে সর্বাধিক আয় করা হিন্দি সিনেমা এখন স্ত্রী ২। এখন পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৫৯৫ কোটি রুপি। সাফল্য পাওয়া সিনেমাটি বাংলাদেশে কেমন ব্যবসা করে সেটা এখন দেখার বিষয়।
এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত।
স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে