হানিমুন করার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন স্প্যানিশ দম্পতি দানি কুয়েস্তা ও মিরেইরা সায়েজ। বুধবার বিবিসি জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মালিক পিটার লিমের বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করার জেরে দানি ও মিরেইরাকে আটক করা হয়েছে।
একটি ছবিতে দেখা যায়, পিটার লিমের বাড়ির সামনে ‘বাড়ি ফিরে যাও লিম’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন দানি কুয়েস্তা। পরে নববধূসহ তাঁকে সিঙ্গাপুরের বিমানবন্দরে আটক করা হয়। জব্দ করা হয়, তাঁদের পাসপোর্টও। এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না জানা সম্ভব হয়নি।
সিঙ্গাপুরে জনসমাবেশ এবং ভাঙচুরের বিষয়ে কঠোর আইন রয়েছে। সরকার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য এই নিয়মগুলো প্রয়োগ করে।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, কুয়েস্তা একজন ভ্যালেন্সিয়া সমর্থক। তাই সিঙ্গাপুরে পৌঁছে তিনি ক্লাবের দুর্বল পারফরম্যান্স এবং আর্থিক সমস্যাগুলোর কারণে অসন্তোষ প্রকাশ করে ব্যানার হাতে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। শুধু তা–ই নয়, বিলিয়নিয়ার পিটার লিমের বাড়ির গেটে ‘লিম আউট’ লেখা একটি স্টিকারও ঝুলিয়ে দিয়েছিলেন। কুয়েস্তার এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যালেন্সিয়ার কর্মী ও সমর্থকদের মধ্যে দারুণভাবে সাড়া ফেলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে রওনা হয়েছিলেন কুয়েস্তা ও মিরেইরা দম্পতি। কিন্তু সিঙ্গাপুরের বিমানবন্দরেই তাঁদের থেমে যেতে হয়। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে স্প্যানিশ দূতাবাস বলেছে—ওই দম্পতি তদন্তের মুখে রয়েছেন, যদিও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ সম্পর্কে জানা যায়নি।
ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবও ঘটনাটি স্বীকার করেছে এবং স্প্যানিশ দূতাবাসের মাধ্যমে ওই দম্পতিকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
পিটার লিম ২০১৪ সালে ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব কিনে নিয়েছিলেন। পরবর্তীকালে ক্লাবের অধঃপতন এবং ঋণের সমস্যাগুলোর পাশাপাশি ফুটবল বিশ্বে তাঁর বিতর্কিত অবস্থানের জন্য ভক্তদের প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন।

মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া নতুন সামরিক সমীকরণের মধ্যে সৌদি আরবে পাকিস্তানি সেনা উপস্থিতির কথা নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের ঘোষণা দে
২৩ মিনিট আগে
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে অংশগ্রহণের জন্য সেনা পাঠাতে পারে সিরিয়া। বিষয়টি নিয়ে আলোচনা করছে সৌদি আরব ও সিরিয়া। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল–শারা সৌদি আরব সফর করছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার বরাত...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরানসমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় তিন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছে। এই দুই হামলায় আহত হয়েছে ৩৬ জন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরু করা ও এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর নোবেল পুরষ্কার পাওয়া উচিত। তিনি নোবেল পাওয়ার যোগ্য। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই কথা বলেছেন। তবে নিজের নোবেল পাওয়ার সম্ভাবনার বিষয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন...
২ ঘণ্টা আগে