চলতি বছরেই উন্মোচন হতে পারে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন শাওমি ১৫ প্রো। এই মডেল শাওমি ১৪ প্রো এর উত্তরসূরী যা গত বছর নভেম্বর বাজারে আসে। সম্প্রতি শাওমি ১৫ প্রোর রঙ এবং অন্যান্য ফিচার সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। নতুন মডেলটিতে জার্মানির জনপ্রিয় ক্যামেরা কোম্পানি লাইকার তৈরি তিনটি ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আরও আকষর্ণীয় ছবি তোলা যাবে। এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে।
রঙ
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি অ্যাকাউন্ট ‘@That_Kartikey’ এবং প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স যৌথভাবে শাওমি ১৫ প্রো–এর ছবিগুলো প্রকাশ করে। ছবিতে দেখা যায় ফোনটি কালো, সাদা ও ধূসর রঙে থাকবে। এছাড়া শাওমি ১৪ প্রো–এর মতো একটি টাইটানিয়াম সংস্করণও নিয়ে আসা হতে পারে।
ডিজাইন
ছবি থেকে ক্যামেরার অবস্থানও বোঝা যায়। এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা ফোনটির পেছনে বাম পাশে কোনায় থাকবে। আবার ফোনটির বাম পাশের নিচের দিকে শাওমি ব্র্যান্ডের নামও লেখা থাকবে।
আর মডেলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অর্থাৎ স্ক্রিনের ওপরের আঙুলের ছাপ দিলেই ফোনটি খুলে যাবে।
শাওমি ১৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—লাইট ফিউসন ৯০০ সিরিজ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি এআইএমএক্স ৮৫৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডও ছবি তোলা যাবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ২কে কার্ভ অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি (টেরাবাইট)
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (ওয়্যারড) ও ৮০ ওয়াট (ওয়্যারলেস) ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং
অবশ্য নতুন স্মার্টফোনটিকে ঘিরে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে