
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উনাকে আজ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওসমানীতে পাঠানো হয়েছে।’ তবে উনাকে হাসপাতাল পাঠানোর জন্য আদালত থেকে বলা হয়েছিল এবং তার আইনজীবীরাও আবেদন করেছিলেন বলে জানান তিনি।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়ি হিজল করচ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন (২০ সেপ্টেম্বর) সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে সাবেক এমপি এমএ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়, উনার বুকে ইনফেকশন ছিল, এ ছাড়া ঘুম হয় না, পেটে সমস্যার ছাড়াও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ায় অনেক সময় উল্টা–পাল্টা কথা বলছেন। তাই উনাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী কয়েক মাস ধরে নিয়মিত ওই এলাকায় বসতেন। তাদের গতিবিধি লক্ষ্য করার পর শুক্রবার রাতে স্থানীয়রা তাদের আটক করেন। পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাদের প্রক্টর অফিসে নেওয়া হয়। এ সময় ওই ছাত্রকে স্থানীয়রা চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ রয়েছে।
৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দশের মোকাম এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নজরে আসার পর নিজে উপস্থিত থেকে সেটি ভেঙে দিয়ে...
৮ মিনিট আগে
রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়ায় বাবার বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)।
৪৪ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ চারজনের মধ্যে সামিয়া আক্তারের লাশ উদ্ধার হয়েছে। আজ ভোরে মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে