আপনি কি জানেন, পুদিনা মস্তিষ্কের সুরক্ষা দিতে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারে?
সতেজ পুদিনাপাতার রস বা চা স্বাদের জন্য দুর্দান্ত। দৈনন্দিন রুটিনে মাত্র এক চামচ পুদিনাপাতার রস খেয়ে মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি হ্রাস রোধ করা সম্ভব।
ডিমেনশিয়া একটি জটিল রোগ। এটি মস্তিষ্কের বিভিন্ন অংশের ক্ষতির কারণে হয়। এই ক্ষতির ফলে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি, ভাষা ব্যবহার এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা চলে যায়।
ডিমেনশিয়া কেন হয়
আলঝেইমার রোগ: এটি ডিমেনশিয়ার সাধারণ কারণ। এই রোগে মস্তিষ্কে অ্যামিলয়েড এবং টাউ নামক বিষাক্ত পদার্থ জমে যায়। এর ফলে মস্তিষ্কের কোষ ধ্বংস হয়।
ভাস্কুলার ডিমেনশিয়া: স্ট্রোক বা মস্তিষ্কের রক্তনালির ব্লক হওয়ার ফলে একধরনের ডিমেনশিয়া হয়।
লেভি বডি ডিমেনশিয়া: এই রোগে মস্তিষ্কের কোষে অস্বাভাবিক প্রোটিন জমে যায়।
ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া: এই রোগে মস্তিষ্কের সামনের অংশ এবং কপালের অংশের কোষ ধ্বংস হয়।
ডিমেনশিয়ার অন্যান্য কারণের মধ্যে আছে মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কের টিউমার, হাইড্রোসেফালাস, বিভিন্ন ধরনের সংক্রমণ, ভিটামিনের অভাব ইত্যাদি।
ডিমেনশিয়ার লক্ষণ
এখনো ডিমেনশিয়ার নির্দিষ্ট কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তবে কিছু কিছু ওষুধ দিয়ে লক্ষণগুলো অনেকটা কমানো যায়; পাশাপাশি থেরাপি, সামাজিক যোগাযোগ এবং পরিবারের যত্নের মাধ্যমে রোগীর জীবনযাত্রার মান অনেকটা উন্নত করা যায়। যেহেতু ডিমেনশিয়ার চিকিৎসা নেই, তাই এর প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে পুদিনাপাতা হচ্ছে সহজ উপায়।
কীভাবে পুদিনা ডিমেনশিয়া প্রতিরোধ করতে পারে
পুদিনায় মানুষের শরীরের জন্য বিভিন্ন প্রয়োজনীয় যৌগ থাকে। এগুলো মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: এতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যেমন রোম্যারিনিক অ্যাসিড। এটি মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আলঝেইমার রোগ এবং ডিমেনশিয়া থেকে মুক্ত থাকতে সহায়তা করে।
মস্তিষ্কের কার্যকলাপ উন্নত করে: নিয়মিত পুদিনা সেবন মস্তিষ্কের কার্যকলাপকে উদ্দীপিত করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনকেও সতেজ রাখে।
প্রদাহ কমায়: দীর্ঘস্থায়ী প্রদাহ নিউরোডিজেনারেটিভ রোগ ডিমেনশিয়ার সঙ্গে যুক্ত। পুদিনার প্রদাহরোধী বৈশিষ্ট্য মস্তিষ্কসহ সারা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে, যা ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি কমায়।
মস্তিষ্কে রক্ত প্রবাহের গতি বাড়ায়: পুদিনা রক্তসঞ্চালন উন্নত করে মস্তিষ্কে রক্ত প্রবাহে গতি আনে। এই বর্ধিত রক্তসঞ্চালন মস্তিষ্কের কোষগুলো সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি দেয়।
কীভাবে পুদিনা খাবেন
মস্তিষ্কের প্রতিরক্ষামূলক সুবিধা পেতে প্রচুর পুদিনার প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র এক চামচ তাজা পুদিনাপাতার রস অথবা ১০ থেকে ১২টি তাজা ও শুকনা পুদিনা যথেষ্ট। চা হিসেবে খাওয়া হোক বা খাবারে—পুদিনাপাতা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে কাজ করে।
প্রতিদিনের ডায়েটে পুদিনাপাতা রাখুন। এটি ডিমেনশিয়া প্রতিরোধে সহায়তা করবে।
লেখক: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন হামের উপসর্গে ও একজনের মৃত্যু হামে হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৫০ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে ১০ জুলাই সন্ধ্যায় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় পরিচালক এবং দেশের সব সিভিল সার্জন অংশ নেন। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে...
১ দিন আগে
শিশু এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য ফল শুধু ভিটামিনই সরবরাহ করে না; অল্প বয়স থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে সাহায্য করে। শিক্ষার্থীদের কাছেও মিষ্টির পরিবর্তে ফল স্বাস্থ্যকর নাশতা হতে পারে। এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবে খাওয়ার সঠিক উপায় জেনে রাখা জরুরি। অনেকে ফলের পুষ্টিগুণ তাদের পরিপাকতন্ত্র
১ দিন আগে