সম্প্রতি এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪–এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাবা আজাদ। আমাজন মিনি টিভি সিরিজ ‘হু ইজ ইউর গাইন্যাক?’ –এ কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেন সাবা। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রেমিক হৃতিক রোশন।
সাবার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলিউডের এই অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত সা (সাবা)। এটি ছিল তোমার অবিশ্বাস্য পারফরম্যান্স!’
তিনি আরও লিখেছেন, ‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪–এ সেরা অভিনেতা/অভিনেত্রী (কমেডি) বিভাগে বিজয়ী হিসেবে তোমার নাম ঘোষণা করায় আমি আনন্দিত।’
২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘হু ইজ ইউর গাইন্যাক?’ । এই সিরিজে ডা. বিদুষী কোটারি চরিত্রে অভিনয় করেন সাবা।
লোকমুখে ব্যাপক চর্চায় ছিল হৃতিক–সাবার সম্পর্কের কথা। কিন্তু হৃতিক মুখ খুলছিলেন না। অবশেষে ২০২২ সালে পরিচালক করণ জোহরের ৫০ তম জন্মদিনে হৃতিক প্রকাশ করেন তাঁদের সম্পর্কের কথা। এরপর থেকে প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়।
সুজান খানের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদ হয় হৃতিকের। তাদের দুটি সন্তান রয়েছে।
বর্তমানে সাবা আজাদ ‘হু ইজ ইউর গাইন্যাক?’ সিরিজের দ্বিতীয় সিজনের অভিনয়ে ব্যস্ত। অন্যদিকে, হৃতিক ইতালিতে ব্যস্ত ‘ওয়ার ২ ’–এর শুটিংয়ে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে