
ইলেকট্রোলাইট ড্রিংকসসহ আরও ১৬ পণ্যে থাকতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ।
আজ রোববার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ৪০তম কাউন্সিল সভায় ১৬টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পণ্যগুলো হলো ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রিন্টেড সিল্ক শাড়ি, ডিশ ওয়াশার্স, ওয়াশিং মেশিন, কিচেন মেশিনস, কিচেন হুডস, বেড ম্যাট্রেস, স্টেভিয়ল গ্লাইকোসাইডস, কাস্টার্ড পাউডার, ইভাপোরেটেড স্কিম মিল্ক অ্যান্ড ভেজিটেবল ফ্যাট, ইভাপোরেটেড মিল্কস, অ্যালুমিনিয়াম এলয় ফয়েল, উড প্লাস্টিক রিসাইকেল কম্পোজিটস, হাউজহোল্ড ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স এবং জেল ইন্ক বল পেন অ্যান্ড রিফিলস।
বর্তমানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যের সংখ্যা ২৯৯। আরও ১৬টি পণ্যের গেজেট হলে বাধ্যতামূলক পণ্যের সংখ্যা দাঁড়াবে ৩১৫।
পণ্য বাধ্যতামূলক তালিকায় আসার আগে সেগুলোর মান পরীক্ষার সক্ষমতা তৈরি করতে হয়। তবে বিএসটিআইয়ের নিজস্ব পরীক্ষার ব্যবস্থা না থাকলে কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে তা পরীক্ষা করানো এবং বাজারজাতের অনুমোদন দিতে পারে বিএসটিআই।
শিল্প উপদেষ্টা ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান আদিলুর রহমান খানের সভাপতিত্বে বিএসটিআই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্যসচিব এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, ইপিবি এবং এফবিসিসিআই, বিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিএসটিআইয়ের মহাপরিচালক ও কাউন্সিলের সদস্যসচিব এস এম ফেরদৌস আলম সভাটি পরিচালনা করেন।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করতে হলে আইনশৃঙ্খলার উন্নতি করে চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বলে দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
১ ঘণ্টা আগে
গত শনিবারের পর আজ সোমবার আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন দাম অনুযায়ী, সোনার দাম (২২ ক্যারেট) প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৯৯৮ টাকা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করার পর একটি বিশেষ পরিস্থিতিতে দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে সরকার। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে বেআইনি ঘোষণা করার পর এখন ওই চুক্তির আইনি ভিত্তি কতটুকু থাকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিক খতিয়ে দেখার পাশাপাশি ওই চুক্তিতে বাংলাদেশের...
১৪ ঘণ্টা আগে
আমদানি কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে সম্প্রতি চলা আন্দোলনের কারণে শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও বদলির বিষয় সুরাহা না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শ্রমিকনেতারা।
১৫ ঘণ্টা আগে