দাম্পত্যের কলহে জনি ডেপ আর অ্যাম্বার হার্ডকে হার মানিয়ে দিয়েছেন হলিউডের আর এক দম্পতি—অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও পরস্পরের বিরুদ্ধে তাঁদের মামলা-মোকদ্দমা চলেছে দীর্ঘদিন। ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ আর সেসব নিয়ে দুই তারকার আইনি লড়াই গত কয়েক বছর ধরে সংবাদের শিরোনাম হয়েছে। অবশেষে সব অভিযোগ গুটিয়ে নিয়ে নিজের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি।
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিরুদ্ধে অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। জেন ডো ছদ্মনামে আদালতে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি। বিনোদনবিষয়ক মার্কিন সাময়িকী ইনটাচ উইকলি জানিয়েছে, অবশেষে ওই অভিযোগ তুলে নিতে সম্মত হয়েছেন জোলি। ২৫ সেপ্টেম্বর আদালতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
কী ঘটেছিল ২০১৬ সালে?
অ্যাঞ্জেলিনা জোলি এফবিআইয়ের কাছে অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন জোলি ও পিট। এ সময় তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জোলিকে ঘাড় ধাক্কা দেন পিট, তাঁর মাথা ধরে ঝাঁকান। বাচ্চাদের ওপরও চড়াও হন। এক বাচ্চার গলা টিপে ধরেন, অন্যজনের মুখ চেপে ধরেন। এ ছাড়া জোলি ও সন্তানদের গায়ে মদ ছুড়ে মারেন পিট। তবে শুরু থেকেই জোলির এ অভিযোগ
অস্বীকার করছিলেন ব্র্যাড পিট।
জোলির অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তাঁরা, ফলে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না। এরপর ২০২২ সালে এ তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তোলেন জোলি। অবশেষে এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নিলেন অভিনেত্রী।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা করতে গিয়ে কাছাকাছি আসেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। প্রায় এক দশকের সম্পর্কের পর ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০১৭ সালে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫