ছয় বছর আগে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর শাহবাগ থানায় করা একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০২ নেতা-কর্মীকে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়া মামলার সব আসামিকে অব্যাহতি দেন।
এই মামলায় অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা গয়েশ্বরসহ সবাইকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নেই উল্লেখ করে আদালত সবাইকে অব্যাহতি দেন। এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও ছিলেন—বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাইফুল ইসলাম নিরব, শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকার প্রমুখ।
আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিএনপির নেতা-কর্মীদের অব্যাহতি পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজিরার দিনে হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা ও যানবাহনের কাঁচ ভাঙচুরের অভিযোগে এই মামলা করে পুলিশ। মামলায় ২০২০ সালের ২৮ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১২ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৫ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৮ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে