
দক্ষিণ আফ্রিকার ‘টেবল মাউন্টেনে’ হাইকিং করার সময় নিখোঁজ হওয়া এক আমেরিকান নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রুক শেউভরন্ত দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে অবস্থিত একটি এনজিওতে ইন্টার্নশিপ করছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ২০ বছর বয়সী ব্রুক গত শনিবার নিখোঁজ হওয়ার পর তাঁর ব্যবহার করা ট্র্যাকিং অ্যাপটি আপডেট হওয়া বন্ধ করে দিলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ব্রুকের মরদেহটি গত রোববার ‘ডেভিলস পিক’ বা ‘শয়তানের চূড়া’ নামে পরিচিত একটি পাহাড়ি এলাকায় আবিষ্কৃত হয়।
দক্ষিণ আফ্রিকার টেবল মাউন্টেন এবং অন্যান্য জাতীয় উদ্যানগুলো পরিচালনা করা সাউথ আফ্রিকান ন্যাশনাল পার্কস (সানপার্কস) জানিয়েছে, পাহাড়ে ওঠার জন্য ব্রুক শনিবার দুপুরে তাঁর ডেরা থেকে বেরিয়েছিলেন। পরে তাঁর বন্ধুরা তাঁর ট্র্যাকিং অ্যাপে কোনো আপডেট না পেয়ে এবং ফোনে কোনো যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেয়।
এ অবস্থায় শনিবারই রেঞ্জারদের একটি দ্রুত অনুসন্ধান দল এবং বন্য অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা ব্রুককে উদ্ধারে অভিযান শুরু করে। পরের দিন রোববার একটি হেলিকপ্টারও এই অনুসন্ধানে যোগ দেয়। একপর্যায়ে একটি পাহাড়ের ঢালে ব্রুকের মরদেহটি শনাক্ত করা হয়।
সানপার্কস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রুকের মৃত্যুর কারণ ও ঘটনাস্থলের চারপাশের পরিস্থিতি নিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
ব্রুকের মৃত্যুর ঘটনায় একটি ফেসবুক পোস্টে তাঁর বাবা স্টিভ শেউভরন্ত জানিয়েছেন, খবরটি তাঁর পরিবারকে বিধ্বস্ত করেছে। তিনি লিখেছেন, ‘ঈশ্বর আমাকে এবং আমাদের সাহায্য করুন।’
দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ টেবল মাউন্টেন ন্যাশনাল পার্কে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয় না বলে দাবি করেছে। তবে একটি পৃথক পোস্টে তারা দর্শনার্থীদের একা একা হাইকিং এড়ানোর পরামর্শ দিয়েছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ওয়াশিংটন। ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একমাত্র নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমান্ড সদরদপ্তর, একাধিক...
১ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সাবেক গাড়িচালকও রয়েছেন।
১ ঘণ্টা আগে
গুগল, মাইক্রোসফট, ইউটিউব কিংবা ক্রুজের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে দীর্ঘ ১৪ বছর প্রকৌশলী হিসেবে সফল ক্যারিয়ার গড়েছিলেন ৩৫ বছর বয়সী সালাহউদ্দিন আবদুল-কাফি। বার্ষিক বেতন ছিল প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার। কিন্তু প্রযুক্তিশিল্পের প্রতি একধরনের ‘মোহভঙ্গ’ হওয়ায় সেই...
৩ ঘণ্টা আগে
প্রাণঘাতী ভূমিকম্পের পর ভেনেজুয়ায় জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অতিরিক্ত সামরিক সদস্য মোতায়েন, ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সম্পদ ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
৪ ঘণ্টা আগে