বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক হলো শোবিজের ১০টি সংগঠন। নাম দেওয়া হয়েছে ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফিল্ম ক্যাব)। এই সংগঠনে যুক্ত আছে আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভারটাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।
গত ১৪ সেপ্টেম্বর ফিল্ম ক্যাবের প্রতিষ্ঠার দিন সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের চূড়ান্ত করা হয়। তারা হলেন আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মো. গোলাম সরোয়ার (রুবেল), মো. মহিউদ্দিন খান (রনি), মো. তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।
এদিন সংগঠনটির সদস্যদের সামনে নেতারা সাতটি লক্ষ্য উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সংগত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে