বিশ্বখ্যাত সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’ প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালের ১৮ সেপ্টেম্বর। পত্রিকাটি তাদের প্রথম নারী কর্মী নিয়োগ দেয় প্রতিষ্ঠার ১০৫ বছর পর, ১৯৫৬ সালে। এই ইতিহাস যিনি গড়েছিলেন, তিনি বেটসি ওয়েড।
তবে বেটসি ১৯৫১ সালে প্রথম রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন ‘দ্য নিউইয়র্ক হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকায়। যোগদানের বছরেই তিনি সন্তানসম্ভবা হলে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কারণ, সে সময় মাতৃত্বকালীন ছুটির কোনো নিয়ম ছিল না। এখানে বৈষম্যের শিকার হলেও ৪৫ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন, লৈঙ্গিক পরিচয় কারও জীবনে কোনো সুযোগের জন্য বাধা হওয়া উচিত নয়।
বেটসি যে সময় সাংবাদিকতায় আসেন, তখন নারী সাংবাদিকেরা শুধু নারীদের বিষয়, যেমন নারীদের বিভিন্ন সমস্যা, ফ্যাশন এবং রান্নার বিষয়গুলো নিয়েই কাজ করতেন। সে সময় সংবাদপত্রের নিউজরুমে নারী কর্মীদের কাজের সুযোগ দেওয়া হতো না বললেই চলে। ছিল বেতনবৈষম্যও।
কিন্তু নিউইয়র্ক টাইমস তাদের শত বছরের বেশি সময়ের প্রথা ভেঙে সংবাদের কপি সম্পাদনার জন্য প্রথম নারী হিসেবে বেটসিকে নিয়োগ দেয়। ১৯৫৬ সালের ১ অক্টোবর পত্রিকাটির সিটি নিউজরুমে পুরুষদের সঙ্গে কাজ শুরু করেন তিনি। নিয়োগ পাওয়ার পর একটি পুরুষশাসিত জগতে প্রবেশ করেছিলেন বেটসি। সেখানে চার সপ্তাহের প্রশিক্ষণের পর তাঁকে আবারও বদলি করা হয় নারীদের ডেস্কে। কিন্তু নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন বেটসি বারবার বদলির অনুরোধ করতে থাকেন। অবশেষে ১৯৫৮ সালে তাঁকে আবারও ফিরিয়ে আনা হয় নিউজরুমে। তিনিই প্রথম নারী, যিনি নিউইয়র্ক টাইমস পত্রিকার বিদেশি সংবাদদাতাদের নিবন্ধ সম্পাদনা করেছিলেন। এ ছাড়া বিদেশি কপি ডেস্কের উপপ্রধান হিসেবেও কাজ করেছিলেন তিনি।
নারী কর্মীদের পক্ষে সংবাদপত্রের বিরুদ্ধে একটি যুগান্তকারী যৌন নিপীড়নের মামলার প্রধান বাদী ছিলেন বেটসি। সেটি ছিল ফেডারেল বৈষম্যবিরোধী আইনের অধীনে নিয়োগ, পদোন্নতি, বেতন এবং কর্মক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে সমান অধিকারের দাবিতে প্রথম দিকের লড়াইগুলোর মধ্যে একটি। নিউইয়র্কের নিউজপেপার গিল্ড, যা বর্তমানে নিউজগিল্ড নামে পরিচিত, তার প্রথম নারী সভাপতি ছিলেন তিনি। পেন্টাগন পেপারস এবং কিউবান মিসাইল ক্রাইসিস সম্পর্কিত নিবন্ধসহ বিশ শতকের কিছু সংবাদ সম্পাদনার কাজ করেছিলেন বেটসি ওয়েড।
সাংবাদিকতার জগতে বর্ণিল ক্যারিয়ারের অধিকারী বেটসি ওয়েড মারা যান ২০২০ সালের ৩ ডিসেম্বর।

প্রশ্ন: একটি স্কুটি কেনার জন্য ঋণের আবেদন করেছি। আমি একটি স্কুলে পড়াই এবং বেতনসংক্রান্ত কোনো সমস্যা নেই। কিন্তু আট মাস ধরে আমাকে এই লোনের জন্য ঘোরানো হচ্ছে। আমি ড্রাইভিং লাইসেন্স করিয়েছি। আমরা তিন বোন এবং আমার বাবা নেই। আমার মা চাকরি থেকে অবসর নিয়েছেন। লোনের গ্যারান্টার কাকে করা হলে আমার লোন পাওয়ার
৬ মিনিট আগে
আজ জাতীয় কন্যা শিশু দিবস। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অবস্থান বিশ্লেষণ করলে অগ্রগতি ও উদ্বেগের এক মিশ্র চিত্র সামনে আসে। বিগত বছরগুলোতে সরকারি নানা উদ্যোগ ও উপবৃত্তির কল্যাণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং লৈঙ্গিক সমতা অর্জিত হয়েছে।
১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়তে গিয়ে এক শিক্ষকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় ১১ বছরের এক শিশু। ভয়ে কয়েক মাস কাউকে কিছু বলেনি সে। শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। পরীক্ষায় জানা যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের জিজ্ঞাসায় শিশুটি কাঁপতে কাঁপতে শুধু বলে, ‘হুজুর’।
৬ ঘণ্টা আগে
‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
৩ দিন আগে