আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
ইমরান খান বলেন, গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে উপজেলার সহস্রাধিক পরিবার। বর্ষা মৌসুমের শুরুতেই নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে নদীতীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতঘর ও গুরুত্বপূর্ণ সড়ক।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি উপলক্ষে রোববার সকাল থেকে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
৩৭ মিনিট আগে
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
১ ঘণ্টা আগে
গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
১ ঘণ্টা আগে