দ্বিতীয় দফায় যখন বাংলাদেশ দলের কোচের চেয়ারে বসেন চন্ডিকা হাথুরুসিংহে তখন তাঁকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সাধারণ সমর্থকদেরও অনেকে বলেছিলেন, ‘ধুর, আবার কেন হাথুরু!’ তাঁদের সেই অস্বস্তি কাটিয়ে হয়ে গেলেন বাংলাদেশের সফলতম কোচ। তাঁর অধীনেই বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয় পেয়েছে।
গতকাল মঙ্গলবার কোচ হাথুরুর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক—প্রথমবার টেস্টে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করল লিটন-মিরাজেরা। যে প্রাপ্তির সঙ্গে থাকবে এই লঙ্কান কোচের নামও।
ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স কিংবা স্টুয়ার্ট ল—বাংলাদেশের কোচিং জগতের হিরো যদি তাঁরা হন; হাথুরু সুপারহিরো। পরিসংখ্যানও সেই কথা বলবে নিশ্চিত। বাংলাদেশের বড় ৯টি টেস্ট জয়ের ৬টিই এসেছে তাঁর অধীনে। ২০১৪ সালে শেন জার্গেনসন অধ্যায়ের ইতি হতেই বাংলাদেশে ক্রিকেটে শুরু হাথুরু জমানা। যাঁকে এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে সফল কোচ ধরা হয়। কারণ, সেবার দায়িত্ব নেওয়ার পর বিদায়ের আগে বাংলাদেশ তিন সংস্করণে জয় পায় ৪১ টি। সেগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। টেস্টে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারানো; পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষেও জয় পাওয়া। এরপর র্যাঙ্কিংয়ে লম্বা লাফ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন, ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। এমন বহু প্রাপ্তির সঙ্গে হাথুরুর নামটাও জড়িয়ে। দ্বিতীয় দফায় কোচ হয়ে আসার পর চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ, এরপর আফগানদের উড়িয়ে দেওয়ার সুখস্মৃতিও হাথুরুর হৃদয়ে গেঁথে থাকবে বহুদিন।

ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
১ ঘণ্টা আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
২ ঘণ্টা আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে একের পর এক উইকেট পাওয়া হাসানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সতীর্থরাও। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি দল।
৩ ঘণ্টা আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
৩ ঘণ্টা আগে