বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। এই কনসার্টে উপস্থাপনায় থাকবেন সম্প্রতি ভাইরাল হওয়া টকশো উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীপ্তি চৌধুরী। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
বুধবার বিকেল ৩টায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চান্দের গাড়ি, এ্যাভার্স, প্রতিবিম্ব, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ. কে. রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদল।
এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে।
এই কনসার্ট থেকে যে অর্থ পাচ্ছি তা দিয়ে খুব দ্রুত আমরা বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াবো।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
৫ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
৫ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
৫ ঘণ্টা আগে