ভারতের বিহার, ঝাড়খন্ডে বন্যার কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এক দিনেই বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক পানি। এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশকে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতি মুহূর্তে পানি ছাড়ার বিষয়ে তথ্য আদান–প্রদান করা হচ্ছে।
আজ সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার কারণে ফারাক্কার ওপর ব্যাপক পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ব্যারাজের বিপৎসীমার ৭৭.৩৪ মিটার পানি অতিক্রম করার পরেই বাধ্য হয়ে পানি ছাড়তে হচ্ছে। সে ক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারাজের পানির বিপৎসীমা ২২.২৫ মিটার, সতর্কসীমা ২১.২৫ মিটার।
ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে। প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯টি গেটের সব কটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড়সড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
ফারাক্কা থেকে পানি ছাড়ার ফলে ফারাক্কার আশপাশের গ্রামে প্রচুর পরিমাণে পানি ঢুকছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে নিয়মিত অভিযানও। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন নতুন নামের ‘কাশির সিরাপ’।
১৮ মিনিট আগে
দেশের নদীবন্দর ও নৌপথ উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে বরাদ্দের বেশির ভাগ টাকা খরচ হচ্ছে ড্রেজিংয়ে। কিন্তু কোথায় কতটা ড্রেজিং প্রয়োজন, নৌযান ও পণ্য চলাচলের পরিমাণ এবং ভবিষ্যৎ চাহিদার নির্ভরযোগ্য তথ্য ছাড়া এত ব্যয়ের ড্রেজিং অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১ ঘণ্টা আগে
উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা....
৭ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়।
৮ ঘণ্টা আগে