
জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটকের পর নিউমার্কেট থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী এ মামলাটি করেন। ইতিমধ্যে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেপ্তার হয়ে কারাগার হেফাজতে রয়েছেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তাঁর সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। ১৪ দল নেতা ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নামেও মামলা হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে পরপর তিনবারের সংসদ সদস্য হন।
হাসানুল হক ইনু পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (পূপাপ্রকাবি) বর্তমান বুয়েট থেকে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালে বর্তমান বুয়েট তৎকালীন পূপাপ্রকাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি ভারতের তান্দুয়াতে স্থাপিত বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পপ্রধান ও প্রশিক্ষক হিসেবে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন।
হাসানুল হক ইনু ১৯৭২ সালে জাতীয় কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ৩১ অক্টোবর ১৯৭২ সালে গঠিত জাসদের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও ৭ নভেম্বর ১৯৭৫ সালের অভ্যুত্থানে গণবাহিনীর উপপ্রধান ও লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু তাহেরের সহকারী হিসেবে ভূমিকা পালন করেন।
১৯৮৬ সালে জাসদের সাধারণ সম্পাদক ও ২০০২ সালে দলটির সভাপতি নির্বাচিত হন। তবে এর মধ্যে দলটি একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে। ২০০৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট গঠনে ভূমিকা রাখেন। ২০০৮ সালে কুষ্টিয়া-২ আসন থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় নির্বাচন একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন ইনু।
হাসনুল ইক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। এ ছাড়া তিনি নারী জোটের আহ্বায়ক এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৭ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৯ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১০ ঘণ্টা আগে