বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। নাইট-হেনেসি স্কলারস নামে এ বৃত্তির আওতায় দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
নাইট-হেনেসি স্কলারস বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। একই সঙ্গে বৃত্তির আওতায় শিক্ষার্থীদের আনুষঙ্গিক খরচ দেওয়া হবে। থাকছে আবাসনব্যবস্থা, একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি, স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ, ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ডও নিতে পারবেন।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ ইত্যাদি এবং পিএইচডি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
প্রার্থীর লেখা প্রবন্ধ, একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, একটি ভিডিও স্টোরি, এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত, অনলাইন আবেদন ও দুটি রেকমেন্ডেশন লেটার। এ ছাড়া ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এ লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৪।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম...
১৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)...
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বৃত্তিগুলোর একটি চেভেনিং স্কলারশিপ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।
১ দিন আগে