আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় এক বছর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সরব তিনি। বাংলাদেশের কোনো ঘটনা যে তাঁর নজর এড়ায় না, সেটা তাঁর পোস্টগুলো দেখলেই বোঝা যায়। এবার বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে সবাই যেভাবে দাঁড়াচ্ছেন, এমন সম্প্রীতি দেশে সব সময় চাইছেন তামিম।
ফেনী, নোয়াখালী, চাঁদপুর, পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় চলছে ভয়াবহ বন্যা। দেশের বন্যার্তদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কদিনে ভাইরাল হওয়া ছবি কোলাজ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আজ পোস্ট করেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের হাহাকার। অসংখ্য গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তামিম এরই মধ্যে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। যার প্রথমটি দিয়েছেন গতকাল। বিশাল সেই পোস্টের সারমর্ম হলো, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বাদ দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বললেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে তামিমের মতো আরও অনেক ক্রিকেটার বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, তাওহীদ হৃদয়, আকবর আলীরা ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। পাকিস্তানে থাকলেও বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য প্রাণ কাঁদছে মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, লিটন দাসের মতো ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলেছে।
আরও পড়ুন:

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৩৭ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
৪৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে