
দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মিরপুরের মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্স, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পুরো সময়টায় তাঁকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তবে তামিম ঠিক কী কারণে উপদেষ্টার সঙ্গে বিসিবিতে এলেন, তা জানেন না বিসিবির কর্তারা।
তামিম প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না। কী পর্যায় থেকে...উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন। ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
শেরেবাংলা পরিদর্শনের সময় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম-নিজাম উদ্দিনসহ সাবেক নির্বাচক ও বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। পরিদর্শন শেষে তাঁরা বিসিবি কার্যালয়ে বোর্ড সভাকক্ষে মতবিনিময় করেন।

দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
১১ মিনিট আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২২ মিনিট আগে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
১ ঘণ্টা আগে
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৬ বছর হয়ে গেছে। তবু তাঁর মৃত্যু নিয়ে কথাবার্তা থেমে নেই। এবার জানা গেল চাঞ্চল্যকর ঘটনা। নাম উল্টাপাল্টা হওয়ার কারণে মেডিক্যাল রিপোর্ট ওলটপালট হয়েছে।
১ ঘণ্টা আগে