ভারী বৃষ্টিপাতের ফলে ত্রিপুরায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ভারতের এ অঞ্চলে এরই মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ মানুষ। এ অবস্থার মধ্যে ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারতের জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আজ শনিবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে।
আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে শিগগির এই বৃষ্টি থামছে না। এ ছাড়া শনিবারের মধ্যে নিম্নচাপটি গঠিত হওয়া শুরু করবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কয়েক দিন ভারী বর্ষণ হতে পারে ত্রিপুরায়।
আজ শনিবার (২৪ আগস্ট) ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ওডিশা, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আইএমডি।
আবহাওয়া দপ্তর শনিবারের পূর্বাভাসে আরও বলেছে, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টি হতে পারে। ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত উপকূলীয় কর্ণাটকে এবং ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট কেরালা ও মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরবর্তীতে ত্রিপুরায় গোমতী নদীর ওপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং বৃষ্টির কারণে বাংলাদেশে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে দেশের বেশ কয়েকটি জেলা মানবিক বিপর্যয়ে পড়েছে।

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ...
৪ ঘণ্টা আগে
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৬ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
৭ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৭ ঘণ্টা আগে