সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে অনুমতি না নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেওয়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজক বরারর নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে যাঁরা সিনেমা বানাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া ও তাঁর পরিবারের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আগামী পাঁচ দিনের মধ্যে নির্মাতা ও প্রযোজককে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ইকবাল হোসেন আকন্দ। তিনি বলেন, ‘দলের কয়েকজনের সঙ্গে কথা বলে মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিকল্পনা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করব।’
আইনি নোটিশের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমরা এখনো আইনি নোটিশ পাইনি। পেলে অবশ্যই লিখিত উত্তর দেব।’
গত ১৯ আগস্ট নির্মাতা এম কে জামান জানিয়েছিলেন খালেদা জিয়ার চরিত্রে তাঁর প্রধম পছন্দ অভিনেত্রী ববিতা ও মৌসুমীকে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন। তাই ববিতা ও মৌসুমীর কথা ভাবছি আমরা। তাঁরা দুজনই এখন দেশের বাইরে আছেন। চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেলেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করব। সিনেমার নাম দেখেই তো তাঁরা অভিনয়ে সম্মতি দেবেন না। চিত্রনাট্য দেখতে চাইবেন। চিত্রনাট্য পছন্দ হলেই তাঁরা অভিনয়ে রাজি হবেন। তাই পুরো প্রস্তুতি নিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে চাই।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে