ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ১৭ বাংলাদেশি অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে তারা একজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আসাম পুলিশের তথ্যানুসারে, গ্রেপ্তার ওই বাংলাদেশি একজন নারী এবং তাঁকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ওই নারীর আবাস রাজধানী ঢাকায় উল্লেখ করা হলেও তাঁর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আসাম পুলিশ।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিক ঢাকার বাসিন্দা। তিনি লিখেন, ‘ঢাকার ওই নারীকে কিছুক্ষণ আগে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, তাঁকে আসাম পুলিশ ধুবড়ি থেকে গ্রেপ্তার করেছিল।’
ওই নারী গত ১৮ আগস্ট ভোরে আসামের দক্ষিণ সালমারা জেলার সুকচর হয়ে প্রবেশ করেন। তার আগে তিনি টানা ২৪ ঘণ্টা বাস ও নৌকায় করে যাত্রা শেষে আসামে পৌঁছান বলে জানিয়েছে আসাম পুলিশ। এ বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘সুকচরের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর তিনি নৌকায় করে ধুবড়িতে যান এবং সেখানে তাঁকে আটক করা হয়। তাঁর অন্যান্য সহযোগী/অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।’
ওই নারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসাম পুলিশ জানিয়েছে, ওই নারী স্বীকার করেছেন যে, তিনি আরও ১৬ বাংলাদেশি নাগরিকের সঙ্গে একটি অবৈধ চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের জানিয়েছেন, তাঁরা এখন বাকি ১৬ বাংলাদেশি নাগরিকের সন্ধান করছেন।
বাংলাদেশে পাঠানোর আগে ওই নারী আসামের স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি একজন বাংলাদেশি ব্যক্তিকে প্রচুর অর্থ দিয়েছেন। আসামে আলী নামের একজন তাঁকে সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমরা একটি এলাকা থেকে নদী পার হয়ে একটি সেনা ছাউনি দেখতে পাই। পরে আমরা আমরা রাতে বনের মধ্য দিয়ে হেঁটে একটি বাড়িতে উঠেছিলাম।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২৫ মিনিট আগে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে
৪৪ মিনিট আগে
তুরস্কে ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জার্মানি পালিয়ে যায় একটি পরিবার। সেই পরিবারেই জন্ম এলিফ এরাল্প। এখন জার্মানির রাজধানী বার্লিন শাসনের নাগালের মধ্যে চলে এসেছেন তিনি। বামপন্থী দল ডি লিংকে-কে নেতৃত্ব দিয়ে রাজধানীতে ঐতিহাসিক নির্বাচনী জয় এনে দেওয়ার পর পরবর্তী গভর্নিং মেয়র হওয়ার দৌড়ে তিন
১ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মঙ্গলবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় দক্ষিণ গ্রিনল্যান্ডে স্নায়ু যুদ্ধকালের একটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করা হবে। আর পূর্ব উপকূলে আরেকটি সামরিক ঘাঁটি স্থাপন ক
২ ঘণ্টা আগে