বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল ও তার সহযোগী মো. নুসরাত হোসেনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে দুই আসামিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রেজাউল প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশি মোট ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা। ১০০ টাকা মূল্যের ৭৪৪টি প্রাইজ বন্ডের ৭৪ হাজার ৪০০ টাকা। ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান মুদ্রা ও ১৯৯ চীনা মুদ্রা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শাহ কামাল এবং তার সহযোগী নুসরাত হোসেনেরকে গতকাল শনিবার সন্ধ্যায় মহাখালী ডিওএইচএস এর একটি বাসা থেকে আটক করা হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ৩ কোটি টাকার বেশি ও বিভিন্ন দেশের ১০ লাখ টাকার বেশি বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর অভিযান চালিয়ে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে ও তার সহযোগী নুসরাত হোসেনকে গ্রেপ্তারের পর উদ্ধারকৃত বিপুল পরিমাণ দেশি- বিদেশি মুদ্রার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে দুই আসামি পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করেন। এত পরিমাণ মুদ্রার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এই ঘটনার মূল রহস্য উদঘাটন, এত টাকা দখলে রাখার মূল কারণ ও উক্ত ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩০ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে