
চাঁদা না দেওয়ার অভিযোগে বরিশালের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ সিকদার (২৩) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাশেদকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার ভোরে তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। খবর পেয়ে আজ সকালে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বড় ভাই রাসেল সিকদার অভিযোগ করে বলেন, তাঁর ভাই রাশেদ ঢাকার ইসলামবাগ এলাকায় নিজস্ব ব্যবসা দেখাশোনা করে আসছিল। সম্প্রতি রাশেদের কাছে চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারসহ তাঁর সহযোগীরা। চাঁদার টাকা না পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে রাশেদকে বার্থী বাজারে পেয়ে ছাত্রদল নেতা আলামিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ৮-১০ জন তাঁর (রাশেদ) ওপর হামলা চালান।
আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে বার্থী বাজারে একটি দোকানে আশ্রয় নেন। সেখান থেকে ধরে বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে মারা যান রাশেদ।
বার্থী বাজারের ব্যবসায়ী কামরুল খান অভিযোগ করেন, রাশেদ তাঁর দোকানে আশ্রয় নেওয়ায় তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। কারা ভাঙচুর করেছে এ বিষয়ে তিনি কিছুই বলেননি।
নিহতের স্ত্রী সুমী বেগম বলেন, ‘আমার ছেলে রাফসান (২) তার বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরে। এরই মধ্যে মোবাইলে ফোন করে ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার আমার স্বামী রাশেদকে সন্ধ্যার পর বার্থী বাজারে যেতে বলেন। ফোন পেয়ে আমার স্বামী তার বন্ধুদের সঙ্গে দেখা করতে ও ছেলের জন্য মিষ্টি আনতে বার্থী বাজারে যায়। বাবার হাতে মিষ্টি খাওয়া আর হলো না ছেলের।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ ছাত্রলীগের নিষ্ক্রিয় কর্মী। হামলাকারীরা তাঁর পূর্বপরিচিত এবং ছাত্রদলের সক্রিয় নেতা–কর্মী। তাঁরা রাশেদের কাছে টাকা চেয়েছিলেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাশেদের সঙ্গে হামলাকারীদের টাকাপয়সা নিয়ে পূর্বশত্রুতা আছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আলামিন তালুকদার ও হামিম তালুকদারের নাম রয়েছেন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ‘ভূমি ব্যবস্থাপনা’ বিষয়টি নিয়ে জিবিসি নেতৃত্বের সঙ্গে বসে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর বাগানের মতো। এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমি এই বাগানের একজন মালি.....
১ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে দুজন নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে।
১ ঘণ্টা আগে
নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) এবং রীতি আক্তার (৮)। রীতি আক্তারের পূর্ণ ঠিকানা জানাতে পারেনি পুলিশ। নিহত দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন।
১ ঘণ্টা আগে