গর্ভাবস্থায় অনেকের পায়ে টান পড়ে বা খিঁচ ধরে। এমন হলে ভয়ের কিছু নেই। এটি সামলানোর উপায় আছে। আমেরিকায় এটির প্রচলিত নাম চার্লি হর্স।
লক্ষণ
» পায়ে তীব্র ব্যথা হয়। এ ব্যথা থাকে বেশ কিছু সময়।
» খিঁচুনি হয় হঠাৎ করে। বেশি হয় রাতের বেলা।
» তলপেটে বা পিঠেও হতে পারে খিঁচুনি।
» পেশি শক্ত হয়ে যায়।
এমন ব্যথা যদি চলতেই থাকে আর বারবার ফিরে আসে, ব্যথা বেশি হয় এবং ব্যথার জায়গা লাল হয়ে যায়, তাহলে চিকিৎসক দেখাতে হবে।
কারণ
» ওজন বেশি হওয়া।
» পানিশূন্যতা।
» রক্ত চলাচলে পরিবর্তন।
» স্নায়ুর ওপর চাপ।
» ব্যায়ামের আগে ওয়ার্মআপ না করা।
» খনিজের মাত্রায় ভারসাম্যহীনতা।
প্রতিরোধের উপায়
» পর্যাপ্ত পানি আর তরল খাবার খেতে হবে।
» ব্যায়াম করার আগে ওয়ার্মআপ করে নিতে হবে।
» সুষম খাবার খেতে হবে।
» ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামসমৃদ্ধ প্রি-ন্যাটাল ভিটামিন খেতে হবে চিকিৎসকের পরামর্শে।
চটজলদি যা করবেন
» পেশি ম্যাসাজ করুন।
» পেশি টান টান করুন।
» উষ্ণ প্যাড প্রয়োগ করুন।
» ব্যথা হলে কমাতে দিতে পারেন শীতল প্যাক।
» এরপরও উপকার না পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নিন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৪ জন হলো। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৫ হাজার ছাড়িয়েছে।
১ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চারজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জনকে
২ ঘণ্টা আগে
হাম আর ডেঙ্গুতে মৃত্যু যেন পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড...
১ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল...
১ দিন আগে