রাজনৈতিক পট পরিবর্তনের পরও চুক্তির বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি। গোষ্ঠীটির অধিভুক্ত প্রতিষ্ঠান আদানি পাওয়ার গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালার সাম্প্রতিক সংশোধনী বিদ্যমান চুক্তিকে প্রভাবিত করবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার এক বিবৃতিতে বলেছে—সরকারের বিদ্যুৎ রপ্তানি নীতিমালা সংশোধনী ভারতীয় গ্রিডের সঙ্গে সংযোগের বিষয়টি কথা বলে। কিন্তু ভারতের বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করে না।
আদানি পাওয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ‘আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদার সময়সূচি ও বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পারস্পরিক আস্থা অব্যাহত রাখার জন্য উন্মুখ।’
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র আছে। যেটির কাছ এখনো চলছে। এই বিদ্যুৎকেন্দ্রের শতভাগ বিদ্যুৎ বাইরে রপ্তানির লক্ষ্য উৎপাদিত হয়। এ ধরনের শতভাগ রপ্তানিকেন্দ্রিক বিদ্যুৎকেন্দ্র ভারতে এই প্রথম।

বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১৬ ঘণ্টা আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
১ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
১ দিন আগে
রাষ্ট্রমালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
১ দিন আগে