ওয়ানডে না খেলেও আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর আজম। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক বাবরের কাছে এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে! তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী জিনিসটার মধ্যে ‘ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছেন।
আইসিসি সবশেষ র্যাঙ্কিং হালনাগাদ করেছে চলতি সপ্তাহের বুধবার। সেখানে দেখা যাচ্ছে, ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর। অথচ পাকিস্তানি তারকা ব্যাটার ওয়ানডেতে সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে। আইসিসির র্যাঙ্কিং দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন বাসিত। নিজের ইউটিউব চ্যানেলে গতকাল পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘আইসিসি হচ্ছে বাবরের শত্রু। বাবরকে জিজ্ঞাসা করলে সেও এখন ওয়ানডের ১ নম্বর হিসেবে অন্য কারও নাম বলবে। সেখানে বিরাট কোহলি অথবা ট্রাভিস হেডের নাম থাকবে। নিজের নাম কখনোই বলবে না। বাবর যেন পারফর্ম না করে, সেটাই আইসিসি চাইছে বলে আমার ধারণা। সে (বাবর) ওয়ানডেতে ১ নম্বর হয়েই খুশি থাকুক।’
বাবরের পর ৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুইয়ে এখন রোহিত শর্মা। রোহিতের পর তিনে ও চারে শুবমান গিল ও বিরাট কোহলি। যেখানে সাম্প্রতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত দুর্দান্ত খেললেও কোহলি ও গিল নিজেদের মেলে ধরতে পারেননি। আইসিসির র্যাঙ্কিংটা বাসিতের কাছে মনে হচ্ছে কৌতুকপূর্ণ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘যখন আমি আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং দেখলাম, বাবর আজম আছে শীর্ষে। দুইয়ে রোহিত শর্মা, তিনে শুবমান গিল এবং এরপর চারে বিরাট কোহলি। পরের নামগুলো পড়ার ইচ্ছা হয়নি আমার। কারণ ট্রাভিস হেড ও রাচিন রবীন্দ্রকে সেখানে দেখা যায়নি। বাবর আজম ও শুবমান গিল কীভাবে এখানে আসে!’
বাসিতের কথামতো অবশ্য আইসিসি র্যাঙ্কিং কাজ করে না। মূলত এটা (আইসিসি র্যাঙ্কিং) যেকোনো ক্রিকেটারের সমন্বিত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। তার মানে, পূর্বের পারফরম্যান্সের চেয়ে উন্নতি নাকি অবনতি হচ্ছে, সেটা অনুযায়ী রেটিং পয়েন্ট দিয়ে সেই ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে স্থান নির্ধারিত হয়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তান সেমিফাইনালেও খেলতে পারেনি। ভারতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টেও আশানুরূপ পারফর্ম ছিল না তাঁর। পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ তিন সংস্করণের নেতৃত্ব ছাড়েন বাবর। এরপর এ বছরের মার্চে আবার বাবরকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়। তাঁর নেতৃত্বে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেননি।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৫ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বা
৬ ঘণ্টা আগে