
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত আদেশে বলা হয়—সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ১৭ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানানো হয়।

বাংলাদেশে এই প্রথমবারের মতো আইন, অপরাধবিজ্ঞান ও বিচারব্যবস্থায় ঔপনিবেশিক উত্তরাধিকার, দেশীয় জ্ঞান, ন্যায়বিচার এবং বিকল্প আইনচর্চাকে কেন্দ্র করে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে বিচারব্যবস্থার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক ও আইন প
১৬ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষককে আগামী ২৯ অক্টোবর যোগদানের কথা বলা হলেও যোগদানের তারিখে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে....
১ দিন আগে
স্কুলের বেঞ্চ, বিশ্ববিদ্যালয়ের করিডর, ক্যানটিনের ধোঁয়া ওঠা এক কাপ চা; কিংবা গভীর রাতে হঠাৎ বেজে ওঠা একটি ফোন। জীবনের সবচেয়ে উজ্জ্বল স্মৃতিগুলোর অনেকটাই জড়িয়ে থাকে বন্ধুদের ঘিরে।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে (ফল) এক বছর মেয়াদি প্রফেশনাল স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছর তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
১ দিন আগে