শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই দাবি করে অভিযোগটি খারিজ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল সোমবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এ অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যা দেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা।
কারিন জ্যঁ-পিয়েরের উদ্দেশ্যে এক সাংবাদিক বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ায় তাঁর এমন পরিণতি, সেটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন। এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কী?
জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘এসবের পেছনে আমরা জড়িত নই। মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যেকোনো প্রতিবেদন বা গুঞ্জন ডাহা মিথ্যা, একদমই সত্য নয়।’
বাংলাদেশের মানুষ নিজেদের পছন্দে ক্ষমতার পরিবর্তন বেছে নিয়েছেন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন— এটাই আমাদের অবস্থান। তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি, সব সময়ই তা বলব, এটা একদমই সত্য নয়।’
গত রোববার ভারতের দ্য প্রিন্টসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার একটি বার্তার বরাতে খবর এসেছিল যে তিনি বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র।
তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তাঁর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।’
তবে ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা একাধিকবার অভিযোগ করেছেন, ভূ-রাজনৈতিক কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায়। সেটা দিতে তিনি রাজি নন বলে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়েছেন।

বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ঈদকালীন সময়ে ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৮ দশমিক ৮৩ শতাংশ।
১০ মিনিট আগে
৫ আগস্ট বেলা ১১টায় ঢাকার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করবে।
২ ঘণ্টা আগে
বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ২০ মিনিট পরে ছেড়ে যাবে।
৪ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি খলিলুর রহমানের বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে।
৪ ঘণ্টা আগে