
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দায়িত্ব থেকে চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর চুক্তি বাতিলের কথা বলা হয়। তিনি দুই দফায় চুক্তিভিত্তিক মেয়াদেই দায়িত্ব পালন করছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আইজিপি হিসেবে নিয়োগের ঘোষণা দেয় সরকার। এরপর ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় ২০২৩ সালের ১১ জানুয়ারি তিনি স্বাভাবিক অবসের যান। এরপর দুই দফায় তাঁর চারকরির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ তাঁকে দেড় বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
৩ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এএমএম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোটগ্রহণ শুরু হয়।
১ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়।
২ ঘণ্টা আগে
এ কর্মসূচির আওতায় সারা দেশে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে (গর্ভবতী নারী ব্যতীত) বিনা মূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে।
৪ ঘণ্টা আগে