
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টে ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিলটি আগামী ৫ আগস্ট সোমবার হবে। আজ শনিবার ধানমন্ডিতে শোক মিছিলসহ আরও কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের ঘোষিত নতুন কর্মসূচি অনুসারে, আগামীকাল রোববার ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে জমায়েতের আয়োজন করবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’
এদিকে, সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে মর্মে ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তার পরও আমরা ইউনিসেফের কাছে বলব, ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’
এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করতে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেয় আওয়ামী লীগ। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
পরে ধানমন্ডিতে এই নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ অবস্থা নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সমন্বয়কদের সঙ্গে কখন, কীভাবে আলোচনা হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৭ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
২০ ঘণ্টা আগে