একজন ক্যারিয়ারের শুরুতে, আরেকজন শেষলগ্নে। অসাধারণ খেলে ফাইনাল দুই প্রজন্মের দুই টেনিস তারকার দেখা হবে, আপাতত এটাই যেন টেনিস কোর্টের নিয়তি। গত মাসেই উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন স্প্যানিশ তারকা আলকারাস গারফিয়া।
এখনো উইম্বলডন রেশ কাটেনি, এর মধ্যেই অলিম্পিকের ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে কাল মাঠে নামছেন জোকোভিচ ও আলকারাস। টেনিস কোর্টে অসাধারণ সময় পার করছেন আলকারাস। এ বছর টানা দুই গ্র্যান্ড স্লাম জেতা স্প্যানিশ তারকা গতকাল অলিম্পিকের সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি ৬-১,৬-১ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল। আলিয়াসিমেকের বিপক্ষে জিততে মাত্র ৭৫ মিনিটে সময় লেগেছে ২১ বছর বয়সী আলকারাসের।
দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচও সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন লরেনসো মুসেত্তিকে। ৬-৪,৬-২ গেমে জেতেন ৩৭ বছর বয়সী জোকো।
অলিম্পিকে ফাইনালে ওঠা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আলকারাস। হাতছানি দিচ্ছে সবচেয়ে কম বয়সী হিসেবে স্বর্ণ পদক জিতে রেকর্ড গড়ারও। রেকর্ডটির মালিক চেকোস্লাভিয়ার সাবেক টেনিস খেলোয়াড় মিলোস্লাভ মেকির। ১৯৮৮ সিউল অলিম্পিকে ২৪ বছর বয়সে স্বর্ণ জেতেন তিনি।
আগামীকাল জোকো-আলকারাসের ‘গোল্ড মেডেল ম্যাচ’। স্প্যানিশ তারকা জানিয়েছেন, অনেক দিন ধরেই স্বর্ণ জয়ের স্বপ্ন বুনছিলেন তিনি। ফাইনালে ওঠার পর আলাকারাস বললেন, ‘বছরের শুরু থেকেই লক্ষ্য ছিল স্বর্ণ জয়। লক্ষ্য পূরণে এক ম্যাচ বাকি। আমার এবং স্পেনের মানুষের জন্য ফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে না ভাবতে। শুধুই ম্যাচে মনোযোগ দিতে চাই।’
গ্র্যান্ড স্লামে দুই ফাইনালের দেখায় জোকোভিচকে হারিয়ে ট্রফি জেতেন আলকারাস। জোকোভিচও তাই গুরুত্বের সঙ্গে দেখছেন প্রতিপক্ষকে। ২৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি থাকলেও অলিম্পিকের স্বর্ণ এখনো ছোঁয়া হয়নি তাঁর। সেই লক্ষ্য পূরণ করতে চান সার্বিয়ান তারকা, ‘আমি এই খেলায় (টেনিসে) অনেক দুর্দান্ত কিছু অর্জন করেছি, কিন্তু অলিম্পিক গেমসের ফাইনালে কখনো উঠতে পারিনি, তাই আমি খুব রোমাঞ্চিত। আমি আশা করি সার্বিয়ান সমর্থক এবং বিশ্বজুড়ে ও সার্বিয়াতেও মানুষের জন্য আনন্দ নিয়ে এসেছি। অবশ্যই আমি আগামীকাল ফাইনালে আলকারাসের কথা ভাবতে যাচ্ছি, তবে একটি দিনের ছুটি পেয়েও কৃতজ্ঞ।’

সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১৩ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
৩ ঘণ্টা আগে