
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ শুক্রবার সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইউনিসেফ নিশ্চিত হয়েছে জুলাই মাসে আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত ও আটক হয়েছে। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে।
ইউনিসেফ বলেছে, শিশুদের সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে। এটি সবার দায়িত্ব। সংস্থাটির দক্ষিণ এশিয়া প্রধান বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব পরিস্থিতির অবসান করতে হবে। কোনো শিশু যদি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘাতে পড়ে, তবে তা তাদের জন্য অত্যন্ত ভীতিকর হতে পারে।
তিনি আরও বলেছেন, সরকার, ইউনিসেফের অংশীদার ও সংস্থাগুলো এবং তরুণদের সঙ্গে বৈঠকে আমি জাতিসংঘের শিশুর অধিকার সনদের ওপর গুরুত্বারোপ করেছি। এতে শিশুদের স্বাধীনভাবে সমাবেশ ও শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, শিশু ও তরুণেরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কথা বলবে তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে