যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় এই জরিমানার পরিমাণ প্রায় ১৬ হাজার ৪৫৫ কোটি টাকা। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানিটি বেআইনিভাবে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ টেক্সাসবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মামলাটি নিষ্পত্তির শর্তাবলি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। টেক্সাসের আইনজীবীদের মতে, যুক্তরাষ্ট্রের কোনো একক রাজ্যের দায়ের করা মামলায় এটিই সবচেয়ে বড় অঙ্কের নিষ্পত্তি।
২০২২ সালে মামলাটি দায়ের করা হয়। টেক্সাসের ২০০৯ বায়োমেট্রিক প্রাইভেসি আইনের অধীনে করা এটাই প্রথম কোনো বড় মামলা। এই আইনে সর্বোচ্চ ২৫ হাজার ডলার জরিমানা দেওয়ার বিধান রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ট্যাগ সাজেশন’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আপলোড করা ছবি ও ভিডিও থেকে ‘কোটো কোটি’ বার বায়োমেট্রিক তথ্য চুরি করেছে প্ল্যাটফরমটি।
অন্যদিকে এই মামলা নিষ্পত্তি করতে পেরে সন্তুষ্ট মেটা। কোম্পানিটির মুখপাত্র বলেন, ‘টেক্সাসে ব্যবসায়িক বিনিয়োগগুলো আরও বাড়ানোর জন্য ভবিষ্যতের সুযোগগুলো অন্বেষণ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। সেই সঙ্গে টেক্সাসে উন্নত ডেটা সেন্টার তৈরিও করা হতে পারে।’ তবে আইন লঙ্ঘনের কথা অস্বীকার করে মেটা।
এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, ‘নিষ্পত্তিটি রাষ্ট্রের ‘বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোর সামনে দাঁড়ানোর এবং আইন ভঙ্গ ও টেক্সাসবাসীদের গোপনীয়তা অধিকার লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি নিশ্চিত করে।’
রাজ্য আদালতে বিচার শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে গত মে মাসে একটি চুক্তিতে পৌঁছেছে টেক্সাস ও মেটা।
এর আগে ২০২০ সালে বায়োমেট্রিক প্রাইভেসি মামলা নিষ্পত্তি করতে ৬৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছিল মেটা। মামলাটি ইলিনয় অঙ্গরাজ্যের গোপনীয়তা আইনের অধীনে দায়ের করা হয়। এটি দেশের সবচেয়ে কঠোর আইন বলে বিবেচিত। সে সময়ও আইন লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেনি মেটা।
বায়োমেট্রিক আইন ভঙ্গের জন্য আলাদাভাবে গুগলের ওপর মামলা করেছে টেক্সাস। এই মামলার নিষ্পত্তি এখনো হয়নি।

ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
৬ ঘণ্টা আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৩ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৩ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
৩ দিন আগে