রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ

আটলান্টায় গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই তোপের মুখে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমন অবস্থায় বাধ্য হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।
৩৪ মিনিট আগে
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষ ভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
২ ঘণ্টা আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
৩ ঘণ্টা আগে