
কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষায় নামানো হয় সাঁজোয়া যান। এর মধ্যে কিছু যানবাহনে জাতিসংঘের লোগো দেখা গেছে। এ নিয়ে জাতিসংঘের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এগুলো ভাড়ায় দেওয়া হয়। তবে ভুলে লোগো মোছা হয়নি!
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানেই সাংবাদিকেরা জাতিসংঘের লোগোর প্রসঙ্গটি তোলেন।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের লোগো সংবলিত যানবাহন ব্যবহার নিয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যানবাহনগুলো বাংলাদেশের। এগুলো ভাড়ায় (শান্তিরক্ষা মিশনে) দেওয়া হয়। তবে ভুলক্রমে (জাতিসংঘের) লোগো মুছে ফেলা হয়নি।’
গত সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের লোগো শুধু শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে। বাংলাদেশে বিক্ষোভ চলাকালে জাতিসংঘের লোগোসংবলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়টি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের কোনো যান ব্যবহৃত হচ্ছে না। আমি এখানে বিষয়টি পরিষ্কার করি। এগুলো (যান) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। লোগোটা মোছা হয়নি, ভুলে। সেই লোগোগুলো এখন মুছে দেওয়া হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকায় ২৩ দেশের রাষ্ট্রদূতসহ ৪৯ দেশের কূটনীতিকেরা এসব স্থাপনা দেখতে যান। তিনি বলেন, কূটনীতিকেরা ক্ষয়ক্ষতি দেখে মন্তব্য করেছেন যে, এমন ধ্বংসযজ্ঞ লজ্জাজনক।
বিটিভি ভবনে সহিংসতায় ক্ষয়ক্ষতি কল্পনার বাইরে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠী ধ্বংসযজ্ঞে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।’
সহিংসতায় কতজনের প্রাণহানি ঘটেছে, বিদেশি কূটনীতিকেরা জানতে চেয়েছেন কিনা, ‘এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতজন মারা গেছেন, এটা সবাই জানতে চায়। এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত
১ ঘণ্টা আগে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং এই কেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন...
১ ঘণ্টা আগে