
দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। তবে এখনো গুগলে সার্চ করা যাচ্ছে না। সরাসরি ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাচ্ছে না। কবে নাগাদ সোশ্যাল মিডিয়া উন্মুক্ত হবে সে বিষয় সুস্পষ্ট করছেন না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
কবে নাগাদ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে কিছু সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক, ইউটিউব তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনো ভাবেই মানছে না, আমাদের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান দেখাচ্ছে না এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে। তো এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কীভাবে নেব। তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচনা করে দেখব।
এ সময় তিনি জানান, ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আগামী তিন দিনের মধ্যে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে না সরকার।
ফেসবুক ভিত্তিক বা এফ কমার্স খাতের উদ্যোক্তারা এরই মধ্যে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছেন। প্রতিমন্ত্রী তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেই তাঁদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দিয়েছেন পলক। তিনি বলেছেন, ‘এখন ডট বিডি, ডট জিওভি ডোমেইনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার।’
এফ কমার্স খাতের উদ্যোক্তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ই–কমার্স খাতের উদ্যোক্তারা যেন নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন। এ জন্য আমরা দেশীয় ডোমেইন সহজ করেছি।’
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, আইআইজিবি সভাপতি আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৮ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১০ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১২ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৪ ঘণ্টা আগে